গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National হেমা মালিনীর গালের মতন রাস্তা, বিতর্কে আপ বিধায়ক  

    হেমা মালিনীর গালের মতন রাস্তা, বিতর্কে আপ বিধায়ক  

    0
    114
    মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীর গালের সঙ্গে রাস্তার তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন দিল্লির আপ বিধায়ক নরেশ বালিয়ান।
    দিল্লির উত্তম নগরের রাস্তাকে হেমার গালের মতো মসৃণ করে দেবেন বলে আপ বিধায়কের এই মন্তব্যের নিন্দা করে দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণশঙ্কর কপূর বলেছেন, বিধায়ক এই ধরনের মন্তব্য করে নারীদের অসম্মান করেছেন। শুধু তা-ই নয়, বিধায়ক এমন মন্তব্য করে উত্তম নগরের বাসিন্দাদেরও অপমান করেছেন বলে দাবি বিজেপি মুখপাত্রের। বিধায়ক নরেশের বিরুদ্ধে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল পদক্ষেপ করুন, এমন দাবিও জানানো হয়েছে বিজেপির তরফে। আপ সাংসদ স্বাতী মালিওয়াল এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা এই মন্তব্যকে নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি, বিধায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।উত্তম নগরের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ তুলছেন স্থানীয়েরা।
    রাস্তার হাল ফেরানোর জন্য বার বার প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু অভিযোগ, কোনও লাভ হয়নি।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া