গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ডেলিভারি বয়ের ছদ্মবেশে সোনার দোকানে ডাকাতি

    ডেলিভারি বয়ের ছদ্মবেশে সোনার দোকানে ডাকাতি

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    ডেলিভারি এজেন্ট সেজে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি করল দুই দুষ্কৃতী। মাত্র ৬ মিনিটের অপারেশনে দোকান থেকে প্রচুর রুপো এবং সোনা নিয়ে চম্পট দিয়েছে তারা।
    দোকানে সেইসময় ছিলেন মাত্র একজন কর্মচারী। তাঁর চোখের সামনেই লুটপাট চালিয়েছে তারা। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। যদিও সেই ভিডিও যাচাই করেনি এসনিউজ। গাজিয়াবাদ পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়, ট্রান্স হিন্ডন জোনের ডিসিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ডাকাতদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।