শিলিগুড়িতে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি

0
358
ছবি সৌজন্যে : নিজস্ব
ভরদুপুরে দু:সাহসিক চুরি! ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে ১০টি সোনার হার নিয়ে পালিয়েছে দুই দুষ্কৃতী! এমনই ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়ির সজিবমন্দিরে।
আতঙ্কিত ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, ১০ লাখ টাকার সোনার চেন নিয়ে পালিয়েছে। বাইকে করে এসেছিল দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। পুজোর আগে সোনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ দিন দিন বাড়ছে। শিলিগুড়িতে কয়েকদিন আগেই সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেখানেই ক্রেতা সেজে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
গত জুনেও হিলকার্ট রোডে একটি বড় গয়নার দোকানে হানা দিয়েছিল ছয়-সাত জনের একটি ডাকাতদল। তার পর একে গয়না ব্যাগে ঢুকিয়ে দোকানের মূল দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ডাকাতদল।