
তমলুকে ফিল্মি কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে, হাত-পা বেঁধে সোনার গয়না, টাকা সহ ৫০ লাখ টাকা লুঠের ঘটনায় শোরগোল পড়েছে। অপারেশনের পর হেঁটেই এলাকা ছাড়ল দুষ্কৃতীরা।
জানা গিয়েছে সোমবার সকালে তমলুকের মিলননগর বাজারের পূর্ণ অধিকারীর সোনার দোকান খুলতেই তিনজন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কর্মচারীরর হাত-পা বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে অবাধে লুঠপাট করে। এরপর হেঁটেই এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ।
পরে স্থানীয় দোকানদার, বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ঘটনার জেরে আতঙ্কে ছড়িয়েছে এলাকায়।
