গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad সামশেরগঞ্জে গয়নার দোকানে ডাকাতি

    সামশেরগঞ্জে গয়নার দোকানে ডাকাতি

    0
    719
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সামশেরগঞ্জের রতনপুরে গয়নার দোকানে ডাকাতি-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানে গ্রাহক সেজে ঢুকে আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র দেখিয়ে ডাকাতি করার অভিযোগ উঠেছে।

    বিপুল পরিমাণ সোনার গয়না লুঠেরও অভিযোগ করা হয়েছে দোকানের তরফে। গ্রাহক সেজে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। তারপর দোকানে থাকা কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে, এমনই অভিযোগ দোকানের নিরাপত্তারক্ষীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দোকানের এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খুঁজতে এলাকায় নাকা তল্লাশি পুলিশের।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্ব-পরিকল্পিত ঘটনা। আগে থেকে ছক কষেই দোকানে হানা দিয়েছিল দুষ্কৃতীরা, এমনই মনে করেছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।