গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ভুয়ো সিবিআই অফিসার সেজে দিল্লিতে ডাকাতি!

    ভুয়ো সিবিআই অফিসার সেজে দিল্লিতে ডাকাতি!

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    ভুয়ো অফিসার সেজে বাড়িতে ঢুকে তল্লাশির নামে এক পরিবারের সর্বস্ব লুঠ করার অভিযোগ উঠেছে তিন প্রতারকের বিরুদ্ধে। একেবারে স্পেশ্যাল ২৬-র কায়দায় এই ঘটনা প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে গিয়েছে দিল্লির ওয়াজিরাবাদের লেন নম্বর ৯–এ।

    প্রতারিত পরিবার জানিয়েছে, একদিন সন্ধ্যাবেলা আচমকাই একজন মহিলা ও দু’জন পুরুষ তাঁদের বাড়িতে আসেন। তাঁরা নিজেদের সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেন। এরপরই তল্লাশির নামে বাড়ির লোকজনকে চাপে ফেলে গয়না ও নগদ টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির সদস্যরা তাঁদের নথি দেখাতে বললে তারা বাড়িরই একটা রেজিস্টারে সই করে চলে যায়।

    কিছুক্ষণ পরেই পরিবারের সন্দেহ হয়। দ্রুত থানায় তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত তিনজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিসিপি রাজা বান্থিয়া।