রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য, দাবি তৃণমূল কাউন্সিলরেরও

0
217
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাতের কলকাতায় সমাজ বিরোধীরা যাতায়াত করে। সেন্ট্রাল অ্যাভিনিউতে ডাকাতির ঘটনায় এমনই মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়।
২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় আরও বলেছেন এখানে বাইরের অনেক সমাজবিরোধীদের যাতায়াত আছে। পুলিশ পেট্রোলিং থাকা দরকার। পুলিশকে আরও তৎপর হওয়া উচিত বলে মনে করেন তিনি। তারকনাথ চট্টোপাধ্যায়ের আরও দাবি এব্যাপারে বটতলা থানাকে চিঠি দেওয়া হয়েছে। ডিসি নর্থকেও বলা হয়েছে। পুলিশের আরও একটি তৎপরতা বাড়ানোর দরকার আছে। বটতলা নিয়ে যত কম বলা যায় তত ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লাখ টাকা এবং গয়না লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।