
দ্বিতীয় দিনও হাজিরা দিতে দিল্লির ইডি অফিসে পৌঁছে যান গান্ধী পরিবারের জামাই রবাট বঢরা। মঙ্গলবার প্রায় ৫ ঘন্টা ধরে গুরুগ্রামের জমি কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। বুধবার স্বামীকে ইডি অফিসের সামনে ছাড়তে এসেছিলেন কেরালার ওয়ানাড় লোকসভার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
রবার্ট ইডি অফিসে ঢুকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রবার্টকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা। হরিয়ানার শিখরপুরে একটি জমি লেনদেনে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বঢরার বিরুদ্ধে। ইডি অফিসে হাজিরার সময় রবার্টকে অবশ্য বেশ চনমনে লাগছিল।
সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসিমুকে ঢুকে যান ভিতরে। এর আগে সমন পেয়ে বঢরা একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বিজেপি।








