গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পরপর ৩ দিন ইডি দফতরে রবার্ট বঢরা

    পরপর ৩ দিন ইডি দফতরে রবার্ট বঢরা

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স
    গুরুগ্রামের জমি কেলেঙ্কারিকাণ্ডে পরপর তিনদিন ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ওয়েনারের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ প্রিয়াঙ্কা ও রবার্ট ইডি দফতরে পৌঁছে যান।
    হরিয়ানার শিখরপুরে একটি জমি লেনদেনে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বঢরার বিরুদ্ধে। ইডি অফিসে হাজিরার সময় রবার্টকে অবশ্য বেশ চনমনে লাগছিল। সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসিমুকে ঢুকে যান ভিতরে।
    এর আগে মঙ্গলবার ও বুধবার টানা গুরুগ্রামের জমি কেলেঙ্কারিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বুধবার স্বামীকে ইডি অফিসের সামনে ছাড়তে এসেছিলেন কেরালার ওয়ানাড় লোকসভার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। রবার্ট ইডি অফিসে ঢুকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রবার্টকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা।