জমি কেলেঙ্কারি মামলায় তলব রবার্ট ভঢরাকে 

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জমি কেলেঙ্কারি মামলায় ইডির তলবে হাজিরা দিয়েছেন ওয়েনার-র কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভঢরা। এর আগে ৮ এপ্রিলও তাঁকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু সেবার তিনি তা এড়িয়ে যান।
এবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে। মঙ্গলবার সকালে তিনি ইডির দফতরে পৌঁছেও গিয়েছেন।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, যখনই তিনি মানুষের জন্য কথা বলেছেন এবং তাঁরা তা শুনেছে, তখনই চেষ্টা হয়েছে তাঁকে চেপে দেওয়ার। আগেও সমস্ত উত্তর দিয়েছেন। এবং আগামিদিনেও দেবেন। জানা যাচ্ছে, ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কেনে ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দফতর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে।
৫৮ কোটি টাকায় রফা হয়। ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে, অভিযোগ এমনটাই।