স্মার্টফোনের যুগে বাটনওয়ালা ফোরজি ক্লাউড ফোন

0
250
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

স্মার্টফোনের যুগে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো এসেছে বাটনওয়ালা ফোরজি ফিচার ক্লাউড ফোন। আর টোয়েন্টি ফোর নামের ফোনটির নির্মাতা বাংলাদেশের কোম্পানি সেলেক্সট্রা লিমিটেড।

কোম্পানিটি বলেছে, এই ফোনে রয়েছে ২জিবি পর্যন্ত ডেটা স্টোরেজ ক্ষমতা।একটি মডেলে মোট চারটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে এই ফোরজি ফিচার ফোন।ফোনটির অন্যতম ফিচার হচ্ছে এর সোশ্যাল মিডিয়া বাটন।ফোনটির অন্যান্য বাটনের মধ্যেই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য আলাদা বাটন রয়েছে,যেগুলো একবার প্রেস করলেই ইউজার সরাসরি নিজেদের আইডিতে চলে যাবেন।

এসব ফিচার ইউজারদের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করে তুলেছে বলে দাবি সেলেক্সট্রা’র।