
আমেরিকার ন্যাশনাল পার্কগুলোতে বিলুপ্তপ্রায় পাখির সংখ্যা বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। কৃত্রিম পালক ও বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে হুবহু আসল পাখির মতো দেখতে রোবট পাখি।
এসব রোবট নাচের ভঙ্গিতে চলাফেরা করে এবং ডাক নকল করে আসল পাখিদের নতুন ও নিরাপদ আবাসস্থলে আকৃষ্ট করার চেষ্টা করছে।কাজটি সফল হলে বন্যপ্রাণী রক্ষায় এ প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে।বিজ্ঞানীরা ও পার্ক ব্যবস্থাপকরা এখন ক্রমেই এমন সব রোবটিক ডিকয় বা কৃত্রিম পাখির সাহায্য নিচ্ছেন, যা দেখতে হুবহু আসল পাখির মতো, বিশেষ করে যেসব এলাকায় পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে বা পাখিরা এদের প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে এগুলো ব্যবহৃত হচ্ছে।বর্তমানে আমেরিকার ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক-এ এমনই এক উন্নত প্রকল্পের কাজ চলছে, যার লক্ষ্য বন্যপ্রাণীদের নিরাপদ ও পুনর্গঠিত পরিবেশে ফিরিয়ে আনা এসব কৃত্রিম পাখিকে বাস্তবসম্মত রূপ দিতে বেশ কিছু চমৎকার কৌশল ব্যবহৃত হয়েছে। যেমন, কিছু পাখিতে ওয়াইয়োমিং গেম অ্যান্ড ফিশ ডিপার্টমেন্ট-এর দেওয়া আসল পালক লাগানো হয়েছে।আবার কিছু পাখি তৈরি হয়েছে সাধারণ সব জিনিস দিয়ে, যেমন টিজে ম্যাক্স থেকে কেনা সাদা কম্বল বা, হ্যালোফ্রেশ মিল কিটের ফোম।
এসব যন্ত্র তৈরিতে স্থানীয় হাই স্কুল শিক্ষার্থীদের সাহায্য করেছেন রোবোটিক্স মেন্টর গ্যারি ডুকেটে। তিনি মজার ছলে এগুলোকে ‘ফ্রাঙ্কেনবার্ড’ বা জোড়াতালি দিয়ে বানানো পাখি বলে বর্ণনা করেছেন।









