গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

    বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স
    বাজে সময় পার করতে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি আরেকটি দুঃসংবাদ। আর ব্রাজিল জাতীয় দলের জন্য বিশাল ধাক্কা। সেইসঙ্গে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর।
    চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় লাগবে ২৫ বছর বয়সী উইঙ্গারের।ফলে এই সিজনে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে আর পাবে না। এমনকি আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না।  এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, চিকিৎসক দল রদ্রিগোর ডান পা পরীক্ষার পর বুঝতে পেরেছে, তার ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে এবং পার্শ্বীয় মেনিসকাস ছিঁড়ে গেছে।শিগগিরই রদ্রিগোর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলেও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।মাসখানেক ধরে চোটের সঙ্গে করছিলেন রদ্রিগো।
    এরপর হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। বদলি হিসেবে খেলেছেন ৩৫ মিনিট। এতে আবার নতুন করে অস্বস্তিতে পড়েছেন।বিশ্বকাপে সি গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।