ধর্মতলায় রোহিঙ্গা-চোরেদের সমাবেশ, খোঁচা শুভেন্দুর

0
186
ছবি সৌজন্যে :ফেসবুক
তৃণমূলের ২১ জুলাইয়ের ভিড় আদতে রোহিঙ্গা, চোরেদের। উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান কর্মসূচি থেকে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলের একাধিক নেতারা গরু পাচার, কয়লা পাচার সহ নানা আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে রয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু খোঁচা দিয়ে বলেছেন, আজ বর্তমানে পশ্চিমবঙ্গে কোথাও গরু বা কয়লা পাচার হয়নি। গাছ-কাঠ চুরি বন্ধ, কাপড়জামা শুকোতে দিতে পারছেন। কারণ এসব নিয়ে পালানোর লোক নেই। সবাই ধর্মতলায় জোড়ো হয়েছে ডিম-ভাত কর্মসূচিতে। বিজেপি বিধায়কদের কথায়, তাঁরা তাঁদের না ডিম-ভাত দিতে পেরেছেন, না এসি বাস-গাড়ি দিতে পেরেছেন। এমনকী, জলও দিতে পারেননি।
তা সত্ত্বেও শয়ে শয়ে মানুষ এসেছেন। এইভাবেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে বলে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।