গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রোহিঙ্গারা জমি দখল করছে, তোপ শুভেন্দু, পাল্টা চন্দ্রিমা

    রোহিঙ্গারা জমি দখল করছে, তোপ শুভেন্দু, পাল্টা চন্দ্রিমা

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ নিউটন দাসের সঙ্গে কাকদ্বীপের টিএমসিপি নেতার ছবি প্রকাশ্যে এনে আক্রমণ করেছে বিজেপি। বিষয়টিকে হাতিয়ার করে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
    রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন দক্ষিণ ২৪ পরগনায় রোহিঙ্গারা ঢুকে জমি দখল করছে। ওখানকার সনাতনীরা মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। তাঁর দাবি এরকম কয়েক লাখ ভোটার রয়েছে। ভোটার লিস্টে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলই মুখ খুলেছে। পাল্টা আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কোথাও কোনও গরমিল থাকলে প্রশাসন তো দেখছে। ভোটার তালিকা সংশোধনের জন্য তৃণমূলই তো মুখ খুলেছে।
    তাই এসব বলে লাভ নেই। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন এরাজ্যের ভোটার লিস্ট ভূতুরে ভোটারে ভর্তি। অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়েই তো এরাজ্যে এসেছেন নিউটন।