রোহিত-কোহলির বেতন কমতে পারে

0
113
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারতীয় ক্রিকেট বোর্ডের,বিসিসিআই-র বার্ষিক সাধারণ সভা বসছে আগামী ২২ জানুয়ারি।অনলাইনে আয়োজিত হতে যাওয়া ৩২তম এজিএমে অন্যতম আলোচ্য বিষয়,বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তি।

 সংবাদমাধ্যমগুলো বলছে, দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সেই বৈঠক থেকে।খবর অনুযায়ী, বোর্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা কোহলি-রোহিতের চুক্তির গ্রেড নিয়ে চূড়ান্ত রায় দেবেন বৈঠকেই।দাবি করছে,নতুন চুক্তিতে এ প্লাস থেকে এক ধাপ নিচে, অর্থাৎ এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে দুই সিনিয়র ক্রিকেটারকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর এখন কেবল ওয়ানডেতে খেলছেন তারা।২০২৪-২৫ সিজনের কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত। গত জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেন তারা এরপর গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা আসে।নতুন চুক্তিতে তাদের বর্তমান মর্যাদা বজায় থাকবে নাকি এক ধাপ নিচে নামানো হবে,তা এখনো স্পষ্ট নয়। গত সিজনে তাদের এ প্লাসে রাখা হয়েছিল টেস্ট দলের পারফরম্যান্স বিবেচনায়।তবে এবার এ ক্যাটাগরিতে নামানো হলে বেতনে ধাক্কা খেতে হবে দুই তারকাকে।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, এ প্লাস ক্যাটাগরির বার্ষিক বেতন ৭ কোটি টাকা, এ ক্যাটাগরিতে ৫ কোটি, বি ক্যাটাগরিতে ৩ কোটি আর সি ক্যাটাগরিতে ১ কোটি টাকা।এদিকে বয়স যে শুধু সংখ্যা এ কথার প্রমাণ দিয়েছেন রোহিত ৩৮ ও কোহলি ৩৭।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ে দু’জনই ছিলেন ফর্মের তুঙ্গে। তিন ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে কোহলি করেছেন ৩০২ রান, আর রোহিতের ব্যাট থেকে দুই ফিফটিতে এসেছে ১৪৬ রান।