গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National পণবন্দিদের নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন রোহিত আর্য 

    পণবন্দিদের নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন রোহিত আর্য 

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পণবন্দি নিয়ে ছবি বানাতে চান। অভিনেত্রী রুচিতা বিজয় যাদবকে অপহরণের ঘটনা ঘটার ঠিক এক সপ্তাহ আগে এমনই প্রস্তাব দিয়েছিলেন অপহরণকারী রোহিত আর্য।
    ঠিক এক সপ্তাহের মধ্যে এমন ঘটনা ঘটায় কার্যত শিউরে উঠেছেন অভিনেত্রী।তিনি সমাজমাধ্যমে লিখেছেন, আজ, ৩১ অক্টোবর যখন আমি এই ঘটনা সম্পর্কে জানলাম, শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত নেমে এসেছিল। বার বারই মনে হচ্ছে, ওঁর সঙ্গেই তো দেখা করার কথা ছিল আমার। চিন্তা করলেই ভয় লাগছে যে, কত বড় বিপদ থেকে বেঁচেছি। তদন্তে জানা গেছে , মহারাষ্ট্র প্রশাসনের কাছে দু কোটি টাকা বকেয়া ছিল তার। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন তিনি। আর অন্য কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। জানা যাচ্ছে, পওয়াইয়ের বহুতল ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়েব সিরিজের শুটিংয়ের নাম করে প্রায় ১০০ ছেলেমেয়েকে সেদিন ডাকা হয়েছিল।
    সেখানেই হঠাৎ ঢুকে পরে রোহিত আর্য।সবাইকে চলে যেতে বলে ওই ১৭ জনকে নিয়ে ভিডিও বানিয়ে তা সরকারকে পাঠাচ্ছিল সে। প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর রোহিতকে নিরস্ত্র করে শিশুদের উদ্ধার করে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে গিয়েছেন খোদ অপহরণকারী রোহিত আর্য।