
মুম্বই অপহরণকাণ্ডে যুক্ত রোহিত আর্য ও তার এনজিও সামাজিক সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও শিশুদের নিয়ে বিশেষ কাজ করত রোহিত আর্য ও তার সংস্থা।
তদন্তে জানা গেছে , মহারাষ্ট্র প্রশাসনের কাছে দু কোটি টাকা বকেয়া ছিল তার। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন তিনি। আর অন্য কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। জানা যাচ্ছে, পওয়াইয়ের বহুতল ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। ওয়েব সিরিজের শুটিংয়ের নাম করে প্রায় ১০০ ছেলেমেয়েকে সেদিন ডাকা হয়েছিল। সেখানেই হঠাৎ ঢুকে পরে রোহিত আর্য।সবাইকে চলে যেতে বলে ওই ১৭ জনকে নিয়ে ভিডিও বানিয়ে তা সরকারকে পাঠাচ্ছিল সে।
প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর রোহিতকে নিরস্ত্র করে শিশুদের উদ্ধার করে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে গিয়েছেন খোদ অপহরণকারী রোহিত আর্য। তাঁর দাবি, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি প্রায় দু কোটি টাকা পান। সেই বকেয়া পরিশোধের জন্যই সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন।





