গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National প্রয়াত পোশাকশিল্পী রোহিত বল

    প্রয়াত পোশাকশিল্পী রোহিত বল

    0
    127

    হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পোশাকশিল্পী রোহিত বল্য দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    সেখানেই মৃত্যু হয়েছে ৬৩ বছরের শিল্পীর। ভারতীয় সাজে বিপ্লব আনার সুখ্যাতি রয়েছে রোহিত বলের। রোহিত বলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি। গত তিন দশক ধরে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছেন রোহিতাতার ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক খ্যাতি। তবে সব সময়ই প্রশংসা থেকে নিজেকে দূরে। রাখতেন। জানা গিয়েছে, ২০০১ এবং ২০০৪ সালে ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস এ ডিজাইনার অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

    ২০০৬ সালে ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস পেয়েছিলেন তিনি। এছাড়াও ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও তিনি পুরস্কৃত হয়েছেন।

    ছবি  সৌজন্যে : এক্স