
কোন ইন্ডাস্টি করার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, নবান্নে শিল্প বৈঠকে শিল্পপতিদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে স্বচ্ছতা বজায় রেখে কেউ কিছু দিতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে, দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথমবার নবান্নে শিল্প বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে উপস্থিত শিল্পপতিদের একথা জানিয়েছেন তিনি।







