গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ওয়ানডে-তে রোহিত টপকালেন শচীন-সৌরভকে

    ওয়ানডে-তে রোহিত টপকালেন শচীন-সৌরভকে

    0
    95
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নজির রোহিত শর্মার ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ১১ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। পরিসংখ্যান বলছে, চতুর্থ ভারতীয় হিসাবে ওয়ানডেতে ১১ হাজার করেছেন রোহিত। তবে অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয়েছে হিটম্যানের। দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত।

    আর সেই ম্যাচেই নতুন ইতিহাস লিখেছেন ভারত অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের দশম ব্যাটসম্যান হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে তিনি ১১ হাজার রানের গণ্ডি পেরলেন। ২৭০টি ইনিংস খেলে এই নজির গড়লেন রোহিত, যা কিনা ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৬১ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি।সেটাই দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড।রোহিতের আগে ওয়ানডেতে ১১ হাজার রানের গণ্ডি পার করেছেন তিনজন ভারতীয় ক্রিকেটার।

    বিরাট ছাড়া এই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন তেণ্ডুলকর। তবে রোহিতের চেয়ে বেশি ইনিংস খেলে ১১ হাজার রান করেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। সে দিক থেকে শচীন-সৌরভের চেয়ে কম ইনিংস খেলেই তাঁদের নজির ছুঁয়ে ফেলেছেন ভারত অধিনায়ক। যদিও ওয়ানডেতে মোট রানের নিরিখে তাঁদের চেয়ে রোহিত শর্মা এখনও অনেক পিছিয়ে।