গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রোহিতকে সৌগতর কটাক্ষ, পাল্টা মদন-শমীকের

    রোহিতকে সৌগতর কটাক্ষ, পাল্টা মদন-শমীকের

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অধিনায়কোচিত ইনিংস খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে জিতিয়েছেন রোহিত শর্মা। তারপরই রোহিতের হয়ে ব্যাট ধরতে গিয়ে দলেরই সাংসদ সৌগত রায়ের নাম না করে মূর্খের দল বলে সম্বোধন করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
    কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, অনেকে মনে করেন রোহিত শর্মার সময় হয়ে এসেছে. তাকে বাদ দেওয়া উচিত, এমন লোকগুলো সম্পর্কে বেশি কিছু না বলাই ভাল। এরা মূর্খের দল! রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন। সাংসদ সৌগত রায় রোহিত শর্মা সম্পর্কে নানাবিধ কটূ মন্তব্য করেছেন। যার জবাবে মদনের খোঁচা, উনি কী কারণে বলেছেন সেটা বলতে পারবেন না! হতে পারে, উনি নিজে খেলতেন কিনা, বা দায়িত্ব নিতেন, সেটা দেখতে হবে। এর আগে সৌগত রায় বলেছেন, তিনি সোশ্যাল মাধ্যম দেখেন না। কে কী লিখল, তা নিয়ে তাঁর কোনও কৌতূহল নেই। একই সঙ্গে সৌগতর কথায়, রোহিতের অত তাড়াহুড়ো করা উচিত হয়নি। তা না হলে তো ওভাবে স্ট্যাম্প আউট হতে হয় না।
    এদিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, টুর্নামেন্ট চলাকালীন সৌগত রায় ভারতের ক্রিকেট দলের অধিনায়কের প্রতি যে ধরণের মন্তব্য করেছেন তা সাময়িকভাবে তাঁর মনোবল ভেঙে দেওয়ার প্রচেষ্টা, যদিও রোহিত শর্মা তা ব্যর্থ প্রমাণ করেছে এবং ভারতীয় দল জয়লাভ করেছে। এবং কুৎসাকারীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে।