গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports ৪৫ বছরেই দাদু হচ্ছেন রোনালদিনহো

    ৪৫ বছরেই দাদু হচ্ছেন রোনালদিনহো

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ৪৫ বছর বয়সে দাদু হতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদিনহো। তার একমাত্র ছেলে, ১৯ বছর বয়সী জোয়াও মেন্ডেস, শিগগিরই বাবা হচ্ছেন।

    মেন্ডেসের প্রেমিকা, ২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিও ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে নতুন অতিথির আগমন ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ১৬ সপ্তাহ। সামনের দিন গুনছেন। মেন্ডেসও খুশি এবং তার পোস্টে লিখেছেন।

    উল্লেখ্য ফুটবলার মেন্ডেস আগে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় খেলেছিলেন, পরে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন, তবে সেখানে এক সিজনের বেশি থাকেননি। বর্তমানে জোয়াও মেন্ডেস ইংলিশ ক্লাব বার্নলির সদস্য, যেখানে আগস্টে চুক্তি করেছেন।