গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports টানা দ্বিতীয় ম্যাচ বয়কট রোনালদোর

    টানা দ্বিতীয় ম্যাচ বয়কট রোনালদোর

    0
    49
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সৌদি আরবের ক্লাব আল-নাসরে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো ঘনীভূত হচ্ছে। টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করেছেন পর্তুগিজ সুপারস্টার।

    তবে তাকে ছাড়াই আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারায় আল-নাসর সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে একটি করে গোল করেন প্রাক্তন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও ব্রাজিলিয়ান অ্যাটাকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।তবে এই জয়েও মাঠে দেখা যায়নি রোনালদোকে। এর আগে সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়েও তিনি দলে ছিলেন না।ম্যাচের সপ্তম মিনিটে আল-নাসরের একদল সমর্থক হলুদ রঙের প্ল্যাকার্ড তুলে রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি প্রদর্শন করে সমর্থন জানান। তাতেই স্পষ্ট হয়ে ওঠে, ক্লাবের ভেতরের পরিস্থিতি নিয়ে ফ্যানদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।খবরে বলা হয়েছে,সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড,পিআইএফ যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো নিজেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও সৌদি প্রো লিগ জানিয়েছে, আল নাসরের অগ্রযাত্রায় রোনালদোর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তি যত বড় তারকা হোক না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।উল্লেখ্য,২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়।পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৫ সালের জুনে নতুন করে দু’ বছরের চুক্তি করেন আল নাসরের সঙ্গে।

    জানা যাচ্ছে , রোনালদোর হতাশার অন্যতম কারণ প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেওয়া। চলতি সপ্তাহেই লিগের শীর্ষ দল আল হিলালের হয়ে অভিষেকে হ্যাটট্রিক করেন ৩৮ বছর বয়সী বেনজেমা।