গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports সর্বকালের সেরা, আমিই গোট: রোনালদো

    সর্বকালের সেরা, আমিই গোট: রোনালদো

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স

    পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে? এ নিয়ে নানা ধরনের নানা যুক্তি রয়েছে ফ্যান সাপোর্টারদের মধ্যে।

     

    তবে সব যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে নিজেকেই সর্বকালের সেরা দাবি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে তিনি ফুটবলের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্পূর্ণ ফুটবলার।ফুটবলীয় দক্ষতার বিচারে ম্যারাডোনা,পেলে বা মেসির সঙ্গে তার তুলনা চলে না।সাহসিকতার সঙ্গে রোনালদো দাবি করেছেন, তিনি সর্বকালের সেরা। তিনিই গোট। তিনি এতে বিশ্বাস করেন। তিনি দ্রুত, তিনি শক্তিশালী, তিনি হেডে গোল করি, বাঁ পায়েও গোল করেন, তাঁর চেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আর কেউ নেই। ক্রিস্টিয়ানো রোনালদো আরও বলেছেন, তিনি এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। কেউ মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করতেই পারেন, কিন্তু তিনি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্পূর্ণ এবং শ্রেষ্ঠ। তিনি এখনো তাঁর চেয়ে ভালো কাউকে দেখেন নি। সেইসঙ্গে নিজের অসাধারণ গোলসংখ্যার কথাও উল্লেখ করে বলেছেন, তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি বাঁ পায়ের খেলোয়াড় নন, তবুও বাঁ পায়ে করা গোলের তালিকায় তিনি সেরা দশের মধ্যে আছেন। এসব পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে স্মৃতিচারণ করে রোনালদো বলেছেন, বিশেষ করে সেই ক্লাবের কথা।যেখানে তিনি সবকিছু অর্জন করেছেন এবং তার ক্যারিয়ারের সবচেয়ে সুখের সময় কাটিয়েছেন।

     

    আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল মেসি ও বার্সেলোনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। যেখানে তিনি স্বীকার করেছেন যে ক্যাম্প ন্যুতে গোল করা সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করার চেয়েও বেশি উপভোগ করতেন।