গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports রোনালদো মাঠে নেমেই গোল পেলেন

    রোনালদো মাঠে নেমেই গোল পেলেন

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স

    দল ধুঁকলেও নিজের পারফরম্যান্স ঠিক রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ওখদুদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ।

    স্যাভিয়র গাডউইন তাদের এগিয়ে দেন। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় লাগেনি আল নাসরের। ২৯ মিনিটে তাদের সমতায় ফেরান সাদিও মানে।সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন প্রাক্তন এই লিভারপুল তারকা।৪২ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো।বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা।বিরতির পর ফের গোল পান সাদিও মানে। হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন সেনেগালের ৩২ বয়সী ফরোয়ার্ড সাদিও মানে।

    এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।