রোনালদো-মেসি ব্যর্থ, মিলারের রেকর্ড অক্ষত

0
35
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

এবারের ফিফা বিশ্বকাপে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রোনালদো টানা ছ’টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর ৩৯ বছর বয়সেও গোল করে নিজের অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন মেসি।

তবে এত অর্জনের পরও ফুটবল ইতিহাসের একটি রেকর্ড এখনও তাদের নাগালের বাইরে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। এবারের বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বয়সী গোলদাতা হয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। তবে তিনি এখনও ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলারের পেছনে রয়েছেন। রজার মিলা প্রথম বিশ্বকাপ খেলেন ১৯৮২ সালে। তবে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে ৩৮ বছর বয়সে চার গোল করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। তার অনুপ্রেরণায় প্রথম আফ্রিকান দল হিসেবে ক্যামেরুন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। কর্নার ফ্ল্যাগের পাশে তার বিখ্যাত নাচ আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় উদযাপন। ১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে গোল করে ৪২ বছর বয়সে বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মিলা। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে।অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে মেসি বিশ্বকাপের প্রবীণ গোলদাতাদের তালিকায় উঠে এসেছিলেন। তবে রোনালদো পরবর্তীতে তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যান।

এরপরও দুইজনই নিজেদের গোলসংখ্যা বাড়িয়েছেন। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। অন্যদিকে মেসি জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করে এবারের আসরে নিজের মোট গোলসংখ্যা আটে উন্নীত করেন। এবারের বিশ্বকাপে প্রবীণ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ এবং অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচও। ৩৭ বছর বয়সী পেরিসিচ পর্তুগালের বিপক্ষে গোল করে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন। আর আরনাউতোভিচ নেমে গেছেন নবম স্থানে।