গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports বয়কট প্রত্যাহার করলেন রোনালদো

    বয়কট প্রত্যাহার করলেন রোনালদো

    0
    70
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ক্রিস্তিয়ানো রোনালদো,সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পর্তুগিজ মহাতারকা ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবেন।

    উল্লেখ্য ৪১ বছর বয়সী রোনালদো এরই মধ্যে আল নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন। তবে তাকে ছাড়াই আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে জয় পেয়েছে তার দল।বলা হয়েছে,সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ,পিআইএফ-এর সঙ্গে অসন্তোষের কারণেই এই দুটি ম্যাচে খেলেননি রোনালদো। বিশেষ করে ট্রান্সফার উইন্ডোতে আল নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। রোনালদোর অসন্তোষ আরো বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে নেয়।রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ বেনজেমার সেই দলবদল আল-নাসরের প্রতি বৈষম্য বলে মনে করেন রোনালদো।সূত্র জানিয়েছে,পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাবের শীর্ষ কর্তাদের আগের মতো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার দায়িত্ব পালন করতে পারবেন।চলতি সিজনে এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২২ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোল, সঙ্গে তিনটি অ্যাসিস্ট।

    এদিকে,সৌদি প্রো লিগে আল নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।