রোনালদোর আল নাসর ড্র করলো

0
162
ছবি সৌজন্যে : এক্স

আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একক আধিপত্য ছিল আল নাসরেরই।

বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা ৬৪ এবং ৩৬ ব্যবধানে। গোলেও শট নিয়েছিল তারা সবচেয়ে বেশি, ৭টি। আল তাউন শট নিয়েছে মাত্র দুটি।অথচ, দু’ শটের একটি ঠিকই তারা জড়িয়ে দিতে পেরেছিলো আল নাসরের জালে। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলটি করেন আল তাউনের সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আয়েমেরিক লাপোর্তে।১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর।

২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে অষ্টম স্থানে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে প্রথম স্থানে আল হিলাল এবং ২য় স্থানে রয়েছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।