গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর

    ফাইনালে হেরে গেল রোনালদোর আল নাসর

    0
    4
    ছবি সৌজন্যে : এক্স

    ট্রফির অপেক্ষা কোনোভাবেই শেষ হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-২ এর ফাইনালে পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত জিততে পারল না আল নাসর।

    গাম্বা ওসাকার কাছে ফাইনাল হেরে অপেক্ষা আরও বাড়ল রোনালদোর।রিয়াদের আলাওল পার্কে ১-০ গোলে আল-নাসরকে হারিয়ে ট্রফি তুলে নিয়েছে জাপানের ক্লাবটি।গাম্বা ওসাকা ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এবার তারা এএফসি চ্যাম্পিয়নস লিগ টু জেতা প্রথম জাপানি ক্লাব হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল। ২০১৪ সালে ঘরের মাঠে ট্রেবল জেতা এই দলের বড় মঞ্চে লড়ার অভিজ্ঞতা আগে থেকেই ছিল।ম্যাচের একমাত্র গোলটি এসেছে ২৯ মিনিটে। রিওতারো মেশিনো বল এগিয়ে দেন, তোকুমা সুজুকি বলটি পৌঁছে দেন ইসাম জেবালির কাছে। জেবালি বলটি দেন ডেনিজ হুম্মেটের পায়ে। বক্সের ভেতরে একদম একা ছিলেন হুম্মেট। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন তিনি।গোলের পর আল-নাসর সমতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু গাম্বার গোলরক্ষক আরাকি দুর্দান্ত ছিলেন। রোনালদো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েছিলেন, তবে হেডটি পোস্টের পাশ দিয়ে চলে যায়। এর বাইরে পুরো ম্যাচে আরও দুটো সুযোগ নষ্ট করেন তিনি।সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও আল-নাসরের হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছেন। মানে সাইড-নেটে বল মারেন। ফেলিক্স দ্বিতীয়ার্ধে পোস্টে বল লাগান এবং আরেকটি শট ক্লিয়ার হয়ে যায়। আইমান ইয়াহিয়াও বক্সের মধ্যে বল পেয়েছিলেন, কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়।

    গাম্বা ওসাকা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে নিজেদের জাল অক্ষত রেখেছে। আল-নাসরের শেষ মুহূর্তের চাপ সামলে এক গোলের লিড ধরে রেখে আরেকটি স্মরণীয় মহাদেশীয় ট্রফি জিতেছে জাপানের ক্লাবটি।