গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর

    রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর

    0
    51
    ছবি সৌজন্যে : এক্স

    গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে প্রথমে খুব একটা মাথাব্যথা ছিল না আল নাসরের কোচের। তবে জর্জে জেসুস জানিয়েছেন গুরুতর চোটেই পড়েছেন,সিআর সেভেন।

    ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া রোনালদো চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদে যাবেন। সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আল নাসর কোচ জর্জে জেসুস। ৪১ বছর বয়সী মহাতারকার মাঠে ফেরার সময়সীমা নিয়ে স্পষ্ট কিছুই জানাননি তিনি। সৌদি প্রো লিগে আগামীকাল ঘরের মাঠে নিওমের বিপক্ষে ম্যাচের আগে আল নাসরের কোচ বলেছেন, গত ম্যাচে ক্রিস্তিয়ানো মাংসপেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর দেখা গেছে, চোটটি যা ভেবেছিলেন তার চেয়ে গুরুতর। তার যথাযথ বিশ্রাম এবং পুনর্বাসন প্রয়োজন।রোনালদো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমন অন্যান্য চোটে পড়া খেলোয়াড়রাও যাচ্ছেন।একইসঙ্গে,স্পেনে রোনালদোর নিজের ব্যাক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন জর্জে জেসুস। দলের সেরা ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন পর্তুগিজ কোচ।বিশ্বকাপের মাস তিনেক আগে চোট খানিকটা দুশ্চিন্তার কারণ হতে পারে রোনালদোর জন্য।উল্লেখ্য পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা করছেন, এই মাসের পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন তিনি। ৪১ বছর বয়সেও নিয়মিত দলের জয়ে অবদান রাখা রোনালদো সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন।

    এই সিজনে লিগে পর্তুগাল অধিনায়ক করেছেন ২১টি গোল। ইংলিশ ফরওয়ার্ড ইভান টনি আল আহলির হয়ে ২৩টি গোল নিয়ে শীর্ষে আছেন।