
সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত,সিটিজেন কেইন। সিনেমাটির উদ্বোধনী দৃশ্যে ব্যবহৃত একটি মূল প্রপ,রোজবাড স্লেজ নিলামে ১৪.৭৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১১ মিলিয়ন পাউন্ড দামে বিক্রি হয়েছে।স্লেজ শব্দটি সাধারণত বরফ বা তুষারের ওপর দিয়ে চলার জন্য ব্যবহৃত এক ধরনের যান বা গাড়িকে বোঝায়। এটি সাধারণত চাকা বিহীন।বরফের ওপর স্লাইডিং করে চলে।
স্লেজ বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে, যেমন পণ্য পরিবহন, খেলাধুলা বা স্রেফ আনন্দ উপভোগের জন্য। নিলামে বিক্রি হওয়া কাঠের স্লেজটি কমপক্ষে তিনটি সংরক্ষিত রোজবাডের একটি। ১৯৮৪ সালে স্লেজটি পরিচালক জো দান্তের হাতে পৌঁছায়।তিনি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। পরবর্তীতে দান্তে এই ঐতিহাসিক প্রপটিকে গ্রেমলিনস টু দ্য নিউ ব্যাচ সহ অন্যান্য চলচ্চিত্রে,ইস্টার এগ ,ফ্যানদের জন্য লুকানো রেফারেন্স হিসেবে ব্যবহার করেন।স্লেজটি এখন পর্যন্ত বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামের সিনেমা স্মৃতিচিহ্ন। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে দ্য উইজার্ড অফ অজ সিনেমায় ব্যবহৃত ডরোথির রুবি স্লিপারস ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে প্রথম স্থানে রয়েছে।নিলামকারী প্রতিষ্ঠান হারিটেজ অকশনসের সহসভাপতি জো ম্যাডালেনা বলেছেন, ডরোথির রুবি স্লিপারসের মতোই সিটিজেন কেইন-এর রোজবাড স্লেজ হলিউড ইতিহাসের সবচেয়ে আইকনিক বস্তুগুলোর একটি।
তবে,স্লেজটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। সিনেমাটির জন্য নির্মিত অন্যান্য রোজবাড স্লেজগুলোর মধ্যে একটি কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের সংগ্রহে ছিল। যা তিনি পরে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচারস-এ দান করেন। কিন্তু এবারের নিলামে বিক্রি হওয়া স্লেজটি বহু বছর ধরে আড়ালে ছিল।
