গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বাঁশদ্রোণীতে বন্ধ ফ্ল্যাটে পচাগলা ঝুলন্ত দেহ

    বাঁশদ্রোণীতে বন্ধ ফ্ল্যাটে পচাগলা ঝুলন্ত দেহ

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঁশদ্রোণীতে বন্ধ ফ্ল্যাট থেকে পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সুব্রত দে শেয়ার মার্কেটের ব্যবসার সঙ্গে যুক্ত। আসানসোলের বাসিন্দা সুব্রত দে সম্প্রতি বাঁশদ্রোণীতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন।

    বৃহস্পতিবার থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। শনিবার দুর্গন্ধ আরও তীব্র হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই ফ্ল্যাটের দরজা ভেঙে সুব্রত দে-র পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সুব্রত দে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়।