
পুজোয় একাধিক রেস্টুডেন্ট ও খাবারের দোকানে পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে এবার ডায়মন্ড হারবারে হানা দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর, ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভা ও দমকলের যৌথ দল।
অভিযানে তল্লাশি চালিয়ে অনেক মাংস ফেলে দেন আধিকারিকরা। পুরসভা সূত্রে খবর, একাধিক দোকান থেকে পচা খাবার বিক্রির অভিযোগ উঠছিল। হানা দিয়ে দু-তিন দিনের বাসি মাংসের হদিশ পান তদন্তকারীরা। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ওই বাসি ও পচা মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন। শুধু পচা মাংস বিক্রির অভিযোগই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সঙ্গে ডায়মন্ড হারবারে অনেক হোটলে বিধি মানা হচ্ছে না বলে দাবি। এতে আতঙ্কিত এলাকার বাসিন্দা। পুজোর দিনগুলিতে তাঁরা ঠিক খাবার খেয়েছেন কি না, তা নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রেস্টুডেন্ট মালিকদের গ্রেফতার করা না হলেও সর্তক করেছে প্রশাসন।
তা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে মালিকরা জানিয়েছেন, তাঁরা নিয়ম মেনে দোকান চালাবে।









