!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Kolkata দোলেও কলকাতা থেকে জেলায় বাহিনীর রুটমার্চ

    দোলেও কলকাতা থেকে জেলায় বাহিনীর রুটমার্চ

    0
    31
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দোলের দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সকাল থেকে চেতলা থানার এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করেছে বাহিনী।
    পাশপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। রঙের উৎসবের দিন সকালেই গাড়িয়াহাট থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত রয়েছে। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে রয়েছে গাড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। সকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা এলাকার ১ও ২ ব্লকে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভীমপুর থানার অন্তর্গত নেলুয়া এবং রামপুর গ্রামের রুট মার্চ করেছে ভীমপুর থানা এবং কেন্দ্রীয় বাহিনী।
    বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শহরের স্পর্শকাতর বুথগুলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কনফিডেন্স বিল্ডিং করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।