
টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার এমন ঘোষণায় ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ সংস্করণের আর্মব্যান্ড অন্যের বাহুতে জায়গা পেতে যাচ্ছে। অন্যদিকে রোভম্যান পাওয়েলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ,সিডব্লিউআই।এক বিবৃতি দিয়ে রোভম্যানকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিডব্লিউআই।তার পরিবর্তে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে সিডব্লিউআই। দায়িত্ব পেয়েছেন শাই হোপ।
অনেক দিন ধরে ওয়ানডে দলকেও নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।তবে টেস্ট দলের অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ।আগামী সপ্তাহে জানা যাবে। ব্রাথওয়েটের নেতৃত্ব ছাড়ার বিষয়ে সিডব্লিউআই বিবৃতিতে লিখেছে,আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন ব্রাথওয়েট।বছরের শুরুতেই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ব্রাথওয়েট।
পাকিস্তানের বিপক্ষে সফলভাবে সফর শেষ করার পরও।এদিকে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাথওয়েট। আর দুটো ম্যাচ খেললেই টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন তিনি।এমন কীর্তির সামনেই কিনা অধিনায়কত্ব ছাড়লেন তিনি। তার অধীনে ৩৯ টেস্ট খেলেছে ক্যারিবিয়ানরা। এ সময় ১০ জয়ের বিপরীতে হেরেছে ২২ ম্যাচ।








