দুই পরিবারের মধ্যে বচসা, কুলতলিতে চলল গুলি!

0
194
ছবি সৌজন্যে : নিজস্ব
কুল পাড়া নিয়ে দুই পরিবারের বচসায় গুলি চালানোর অভিযোগ ঘিবে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। গন্ডগোলে জখম হয়েছেন ২ জন।
তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রফিকুল মোল্লা, নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লারা কুলতলি থানার মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার বাসিন্দা। শনিবার গাছ থেকে কুল পাড়া নিয়ে দুই পরিবারের মধ্যে। বচসা বাধে। অভিযোগ তখনই রফিকুল মোল্লা কয়েক রাউন্ড গুলি চালায়। বন্দুকের বাট দিয়ে নাজমুল, হাকিমুলকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় দুজনের। স্থানীয়রা গুলি চালানোর অভিযোগ করলেও পুলিশ এব্যাপারে এখনও কিছু স্পষ্ট করেনি। জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন এখনও গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি।
সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।