
আবাসিক স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের ডে আবাসিক আলিয়া একাডেমিতে।
পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত শিক্ষক আরফান আলি বেশ কিছুদিন আগে ডে আবাসিক আলিয়া একাডেমী স্থাপন করেছিলেন। যেখানেই আবাসিকভাবে থেকে পড়াশুনা চালাচ্ছিলেন ওই স্কুলছাত্রী। যেখানেই ওই স্কুলছাত্রীকে ধর্ষন করে শিক্ষক আরফান আলি বলে অভিযোগ। ঘটনার পরেই বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা খুলে জানায় স্কুল ছাত্রী। এরপরেই লিখিত অভিযোগ জানিয়ে গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। যদি ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক আরফান আলি।
তাঁর খোঁজে তদন্ত নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল








