গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata শীতে জমজমাট রয়‍্যাল বেঙ্গল কাপ

    শীতে জমজমাট রয়‍্যাল বেঙ্গল কাপ

    0
    57
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জানুয়ারির শুরুতেই জমজমাট রয়‍্যাল বেঙ্গল কাপ। এবার ৪ বছরে পড়েছে টুর্নামেন্ট। ঘনঘন চার, ছয়, মাঝেমধ্যে উইকেট পতন শীতের দুপুরে উষ্ণতা বাড়িয়েছে তপসিয়ার অর্কিড গার্ডেনে।

    সিটি কেবল নেটওয়ার্কের উদ্যোগে ৯ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১১ তারিখ পর্যন্ত চলবে। শনিবারের টুর্নামেন্টে মূলত অংশ নিয়েছে কর্পোরেট এবং হসপিটাল সেক্টরের কর্মীরা। প্রত্যেক টিমে ১৪ জন করে প্লেয়ার রয়েছেন। তাদের মধ্যে ৯ জন খেলায় অংশ নিয়েছেন। প্রত্যেক ম্যাচের পরে বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ফিল্ডার এবং ওম্যান অফ দ্য ম্যাচ ক্যাটেগরিতে পুরস্কৃত করা হচ্ছে।

    মূলত দুটো টার্ফে খেলা হচ্ছে। যার একটি ইডেন অন্যটি লর্ডস। রবিবার টুর্নামেন্টের শেষ দিন। যেখানে সেলিব্রিটি ও মিডিয়া হাউসের ম্যাচ হবে।