গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports রেকর্ড দামে বিক্রি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    রেকর্ড দামে বিক্রি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    0
    47
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ,আরসিবি রেকর্ড দামে বিক্রি হয়েছে। ভারতীয় ও বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি জোট প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা মূল্যে দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে।

    বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির অনুমোদন দিয়েছে। নতুন এই জোটে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের বিনিয়োগ কৌশল সংস্থা।এখন পর্যন্ত ইউএসএলের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালিত পুরুষ ও মহিলা—দুই দলই এই জোটের মালিকানায় যাবে।এই চুক্তির পরিমাণ যে কত বড়, তা বোঝা যায় ২০২১ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি দু’ দল মিলিয়ে প্রায় ১২ হাজার ৭১৫ কোটি টাকাতে বিক্রি করেছিল। আরসিবির দাম সে দু’ দলের চেয়েও অনেক বেশি।এর আগে গত নভেম্বরে বিশ্ব পানীয় কোম্পানি ডিয়াজিও, যারা ভারতে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিক, জানায় যে তারা আরসিবিতে তাদের বিনিয়োগ নিয়ে কৌশলগত পর্যালোচনা করছে।

    তাদের মতে, ক্রিকেট তাদের মূল ব্যবসার অংশ নয় এবং চলতি বছরের ৩১ মার্চের মধ্যে বিক্রয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্য ছিল।তবে এই চুক্তি কার্যকর হতে এখনো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও ভারতের প্রতিযোগিতা কমিশনের অনুমোদন প্রয়োজন।