
আরপিএফ সেজে মানব পাচারের চেষ্টার অভিযোগে ফরাক্কা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার ২ নম্বর কলোনিতে রবিবার সকালে এক মানসিক ভারসাম্যহীনকে ধরে টানাটানি করতে থাকেন এক ব্যক্তি।
বিষয়টি স্থানীয়দের নজরে আসতে স্থানীয়রা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তখনই নিজেকে আরপিএফ দাবি করেন ওই ব্যক্তি। রেলপুলিশ পরিচয় দেওয়া ওই বক্তি জানায় ওই ভবঘুরের বাড়ি মোথাবাড়িতে। তিনি ওই ব্যক্তিকে বাড়িতে পৌঁছে দিতে চাইছেন। যদিও মানসিকভারসাম্যহীন ব্যক্তিটি হিন্দিতে কথা বলতে থাকায় সন্দেহ বাড়ে। জানায় ভিক্ষাবৃত্তি করেই তাঁর দিন কাটে।
তার কথায় বিস্তর অসঙ্গতি থাকায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয়দের দাবি ভারসাম্যহীন ব্যক্তিকে পাচারের ছক ছিল ওই ব্যক্তির।








