গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment ১০ দিনে ১৫০ কোটি কমল হাসান

    ১০ দিনে ১৫০ কোটি কমল হাসান

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতীয় সিনেমার ইতিহাসে কমল হাসানের নাম এক অনন্য স্থান দখল করে রেখেছে। শিশু অভিনেতা থেকে শুরু করে পরিচালক, গায়ক, রাজনীতিবিদ, প্রায় প্রতিটি রূপে নিজেকে প্রমাণ করেছেন এই বহুমুখী শিল্পী।

    আর এবার তাঁর ঝুলিতে যোগ হয়েছে এক নতুন রেকর্ড,ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।সম্প্রতি যুগি সেতু এক সাক্ষাৎকারে জানিয়েছেন,নাগ অশ্বিন পরিচালিত কাল্কি ২৮৯৮ এডি ছবিতে অভিনয়ের জন্য কমল হাসান প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।যুগি সেতু বলেছেন, কমল স্যারের মর্যাদা এমনই যে, তিনি মাত্র ২০ দিনের কলশিটে ১৫০ কোটি টাকা পেয়েছেন। জন্মদিনে আমি বলেছিলাম,আপনি এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা, প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার পাচ্ছেন।মজার ঘটনা হলো, শুটিংয়ের দৈর্ঘ্য নিয়ে পরে সংশোধন আসে, প্রকৃতপক্ষে কমল হাসান ১০ দিনের শুটিং করেছিলেন। এ কথা শুনে যুগি সেতু মজা করে বলেন, তাহলে আমি সংশোধন করছি, তিনি দিনে ২০ লাখ ডলার পাচ্ছেন!বলা দরকার, যুগি সেতু শুধু কমল হাসানের সহকর্মী নন, গত দু’ দশকেরও বেশি সময় ধরে তার ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন পঞ্চতন্ত্রম এবং অ্যানবে শিবম-এর মতো ছবিতে। উল্লেখ্য কাল্কি ২৮৯৮ এডি-তে কমল হাসান অভিনয় করেছেন সুপ্রিম ইয়াস্কিন চরিত্রে,এক স্বৈরাচারী শাসক, যে কমপ্লেক্স নামের ডিস্টোপিয়ান জগত শাসন করে।যদিও স্ক্রিনে কমল হাসানের উপস্থিতি কম, তবে চরিত্রটি গল্পের মূল কেন্দ্রে রয়েছে। শেষের দিকে ইঙ্গিত রয়েছে যে সিক্যুয়ালে তাঁর ভূমিকা আরও বড় হবে।গত দশকে কমল হাসানের সিনেমা বাজারে কিছুটা মন্দার মুখে পড়লেও, ২০২২ সালে বিক্রম ছবির মাধ্যমে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেন।প্রায় ১৫০ কোটি টাকা বাজেটের সেই ছবি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি আয় করে তাঁর বাণিজ্যিক মূল্য আবার আকাশচুম্বী করে তোলে।

    এদিকে, কাল্কি-র সিক্যুয়ালের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।সম্প্রতি অমিতাভ বচ্চন শেয়ার করেছেন, বহুদিন পর কমল হাসানের সঙ্গে একসঙ্গে কাজ করছেন।এছাড়াও শিগগিরই তাকে দেখা যেতে পারে রজনীকান্তের সঙ্গে একটি ছবিতে, যার পরিচালক নেলসন দিলীপকুমার।