
আরব সাগরে গুজরাট উপকূলের কাছে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কেটি মাদক, যার আনুমানিক মূল্য ১৮০০ কোটি টাকা। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং উপকূলরক্ষী বাহিনী এক যৌথ অভিযান চালায়।
সেই অভিযানের এই বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে গভীর রাতে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে যৌথ অভিযান চালানো হয়। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে।
ওই সময়ে তারা মাদকের প্যাকেটগুলি সমুদ্রে ফেলে দিয়ে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যায়। পরে ওই মাদক উদ্ধার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে দুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।








