
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বাটানগরে এসবিআই ব্যাঙ্ক থেকে লট হওয়া প্রায় ৭৪ লক্ষ লক্ষ ব্যাঙ্কে ফিরিয়ে দিয়েছে পুলিশ। অর সঙ্গে প্রায় ৪ কেজি সোনার গয়নাও উদ্ধার করে ব্যাঙ্কে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
গত বছরের ২৫ নভেম্বর মহেশতলার এসবিআই ব্যাঙ্ক থেকে এই বিপুল পরিমাণ টাকা ও ব্যাঙ্কের ভল্ট থেকে প্রায় ৪ কেজি সোনার গয়না লুট করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে মহেশতলা থানার পুলিশ। এর কিছুদিন পরেই ওই ব্যাঙ্কেরই এক কর্মী এবং তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
তাদের কাছ থেকেই ওই টাকা এবং গয়না উদ্ধার করা হয়। এরপর শুক্রবার মহেশতলার ওই এসবিআই ব্যাঙ্কের কর্মকর্তাদের হাতে ওই টাকা এবং গয়না তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।








