
সুদানের উত্তরের করদোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোট ফোর্সের এর হামলায় প্রায় ৩০০ জন মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রতিপক্ষ জেনারেল আবদেন আলফতা আল বুরহান এবং জেনারেল মহম্মদ হামদান ডাগালো। প্রথম জন সুদানের সেনাপ্রধান।
দ্বিতীয় জন দেশের আধাসামরিক বাহিনী আরএসএফ-এর প্রধান।দু জন জেনারেলের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। গত তিন বছরে দুই জেনারেলের লড়াইয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এক কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। আরএসএফের হাত থেকে রাজধানী খারতুন দখলের পরে গত মে মাসের গোড়ায় জেনারেল বুরহান সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক আল-তায়েব ইদ্রিস আবদেল হাফিজের নাম ঘোষণা করেন।
গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর পরে গত কয়েক মাসে আরও কিছু এলাকা থেকে জেনারেল ডাগালোর বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে সুদান সেনা। এই পরিস্থিতিতে মরিয়া হয়ে আরএসএফ বাহিনী নতুন করে বারা শহর এবং আশপাশের গ্রামগুলিতে গণহত্যা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
