আরএসএস ও শিল্পপতিরা দেশ চালাচ্ছে : রাহুল 

0
153
ছবি সৌজন্যে : এক্স
আরএসএস ও কিছু শিল্প সংস্থা দেশে শাসন করছে। পাটনার জনসভা থেকে কেন্দ্রের বিজেপির সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তিনি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএস ভারতবর্ষে দলিত এবং পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বরকে চাপা দেওয়া হচ্ছে, কিন্তু এই সংবিধান লক্ষ-কোটি মানুষের কণ্ঠস্বর। এই সংবিধান সেই যন্ত্রণাকে পুরোপুরি কমাতে পারেনি তবে অবশ্যই কিছুটা কমিয়েছে। তিনি অভিযোগ করেছেন যে আরএসএস-সহ কিছু নির্বাচিত সংস্থা এবং কিছু শিল্প প্রতিষ্ঠান দেশ চালাচ্ছে। রাহুল গান্ধী বলেছেন, গঙ্গা নদী যেমন দেশের সবত্র বয়ে গিয়েছে। মানুষ যেরকম খাবার খায় কিন্তু তারসঙ্গে সবসময় জল পান করে।  তেমনি সংবিধানের ভাবনা গঙ্গার জলের মতো প্রতিটি ব্যক্তি ও সংস্থার ভিতরে যেতে হবে। মোহন ভাগবত বলেছেন যে স্বাধীনতা ১৫ আগস্ট ১৯৪৭ সালে অর্জিতহয়নি, রামমন্দির প্রতিষ্ঠার পর হয়েছে।
তাহলে তিনি সংবিধান অস্বীকার করছেন। এর সামাজিক কাঠামো থেকে মুছে ফেলছে।