
বিজেপি, আরএসএস এবং ভারতের নির্বাচন কমিশন মিলেদেশে ভোট চুরি’তে লিপ্ত হয়েছে। বিহারে ভোট যাত্রায় এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধী দাবি করেন যে ভোটার তালিকা সংশোধন দেশের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর আক্রমণ।
বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন দেশে ভোট চুরি করছে। তিনি বলেছেন, বিহার থেকে শুরু হওয়া ভোটার অধিকার যাত্রা জনগণের ভোট চুরির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন হয়ে উঠবে। এনডিএ সরকার মহারাষ্ট্র এবং দেশের অন্যান্য অংশে ভোট চুরি করতে সফল হয়েছে।
কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিহারে একটি ভোটও চুরি করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধীর। ভোট দেওয়া দলিত, সংখ্যালঘু এবং মহিলাদের অধিকার, কিন্তু নরেন্দ্র মোদী সরকার ভোট চুরি করে ভোট জেতার চেষ্টা করছে।








