গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Burdwan ভারতের মাহাত্ম্য বোঝালেন ভাগবত

    ভারতের মাহাত্ম্য বোঝালেন ভাগবত

    0
    718
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ভারতের একটা নিজস্ব স্বভাব রয়েছে। যাঁদের পছন্দ হয়নি তারা আলাদা দেশ বানিয়েছে। আর যাঁরা ভারতে রয়েছেন তাঁরা সেই স্বভাবকেই আকড়ে ধরেছেন। পূর্ব বর্ধমানের সভা থেকে ভারতের মাহাত্ম্য বুঝিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত।

    বাংলাদেশের পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মাঝেমধ্যেই সরব হয়েছেন মোহন ভাগবত। এই পরিস্থিতিতে সংঘ প্রধান বলেছেন ভারতীয়দের এই স্বভাব অনেক প্রাচীন। যাঁদের ভূগোলে ইন্দো ইরানিয়ান প্লেট বলে, এখানে বসবাসকারী সবাই সেই স্বভাব পেয়েছেন। বিবিধতাই একতা এটা ভারতীয়রা জানে। এই স্বভাব বিশ্বের বিবিধতাকে স্বীকার করে চলা।

    তিনি আরও বলেছেন সবাই নিজের নিজের বিশিষ্টতা রয়েছে। সবার বিশিষ্টতার সম্মান করা উচিত বলে মনে করেন তিনি। হাইয়ুকাটের বেধে দেওয়া শর্তে রবিবার পূর্ব বর্ধমানের সাইয়ের মাঠে সভাপ করেছেন মোহন ভাগবত।