মোদীর সমতুল্য নিরাপত্তা আরএসএস প্রধানের 

0
170
RSS chiefs equivalent security to Modi
RSS chiefs equivalent security to Modi

এবার প্রধানমন্ত্রীর সমতুল্য নিরাপত্তা পাবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সম্প্রতি এমন সিদ্ধান্তই নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বর্তমানে মোহন ভাগবত অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ নিরাপত্তা পাচ্ছেন। আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। অর্থাৎ এতদিন সব সময়ের জন্য তাঁকে ঘিরে থাকত ৫৫ জন সিআইএসএফ কম্যান্ডোর একটি দল। এখন আধাসেনার বদলে মোহন ভাগবতের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে সরকারি জাতীয় সুরক্ষা দল। সঙ্ঘ-প্রধান হেলিকপ্টার যাত্রার সময়ও আকাশপথে তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে তারাই। সেক্ষেত্রে হেলিকপ্টারের নকশা, ইঞ্জিনের সক্ষমতা ইত্যাদি যাচাই করে তবেই মিলবে ভ্রমণের ছাড়পত্র।সূত্রের খবর, নাগপুরে আরএসএসের দফতরে এমনিতেই বহাল রয়েছে কড়া নিরাপত্তা। তবুও সম্প্রতি আরএসএস-প্রধানের নিরাপত্তায় কিছু অনিচ্ছাকৃত গাফিলতি নজরে এসেছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।