আরএসএস আধুনিক ভারতের বটবৃক্ষ ঃ মোদী

0
171
ছবি সৌজন্যে : এক্স
আরএসএস-কে আধুনিক ভারতের বটবৃক্ষ আরএসএস-র শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি জানিয়েছেন, একশ বছর আগে যে ধারণগুলি নিয়ে  বীজ বপন করা হয়েছে , আজ তা বিশ্বের সামনে বটবৃক্ষের মতো। নীতি এবং আদর্শ একটি অন্যমাত্রায়  নিয়ে  গিয়েছে  বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ভাষণের শুরুতেই নাগপুর তথা মহারাষ্ট্রকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
ভাষণপর্বে সঙ্ঘের চক্ষু চিকিত্সাকেন্দ্র মাধব নেত্রালয়ে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, লালকেল্লা থেকে তিনি দেশের মানুষের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে যে বিকাশের কথা বলেন, সঙ্ঘের মাধব নেত্রালয় ঠিক সেইভাবেই কাজ করছে। এছাড়াও তাঁর ভাষণে উঠে আসে, আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা।